ঈদের সিনেমায় কোটি টাকার টিকিট বিক্রি, আসলে কতটা সত্য?

ছবি: সংগৃহীত।

ঈদের সিনেমা মুক্তির আট দিন পার হলেও টিকিট বিক্রির সঠিক হিসাব নিয়ে বিভ্রান্তি কাটেনি ঢালিউডে। সিনেমাসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ প্রতিদিনই আয় নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ করছে। একই সিনেমার ক্ষেত্রে কোথাও বলা হচ্ছে ৪ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে, আবার কোথাও সেই অঙ্ক ২ কোটিতে নেমে আসছে- যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এ ধরনের তথ্যের উৎস হিসেবে অনেকেই উল্লেখ করছেন স্টার সিনেপ্লেক্স-কে। তবে প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ এ বিষয়ে স্পষ্ট করে বলেন, তারা আনুষ্ঠানিকভাবে কোনো আয়ের তথ্য প্রকাশ করেননি। তাঁর ভাষ্য, অনলাইনে টিকিট বিক্রি ও শো-সংখ্যার ভিত্তিতে অনেকে নিজেরা হিসাব করে তথ্য দিচ্ছেন। ১০০টি শোর মধ্যে কতটি হাউসফুল বা কতটি আসন খালি- এসব বিশ্লেষণ থেকেই এসব সংখ্যা তৈরি হচ্ছে। তাঁর মতে, অনলাইনে এ ধরনের তথ্য সংগ্রহ এখন খুব কঠিন কিছু নয়, তবে সব তথ্যই নির্ভরযোগ্য নয়।

ঈদে মুক্তি পাওয়া সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, কিছু সিনেমার আয়ের মোটামুটি সঠিক চিত্র পাওয়া গেলেও অধিকাংশ তথ্যই অনুমাননির্ভর। কেউ কেউ আবার ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, তাঁদের সিনেমা ভালো ব্যবসা করছে, তবে প্রচারিত বেশির ভাগ আয়ের তথ্য সঠিক নয়। তিনি জানান, বাংলাদেশে এখনও কোনো আনুষ্ঠানিক বক্স অফিস ব্যবস্থাপনা না থাকায় তারা এখনই নির্দিষ্ট আয় প্রকাশ করতে চান না।

অন্যদিকে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পরিচালক তানিম নূর জানান, তাঁদের সিনেমার আয় নিয়েও বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। তিনি বলেন, তাঁরা সব সময়ই নির্ভরযোগ্য তথ্য প্রকাশের চেষ্টা করেন। ঈদের পর প্রথম চার দিনে সিনেমাটি ১ কোটির বেশি টাকা আয় করে। আর আট দিনে সেই আয় দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২