কুমিল্লায় তিনজনকে পিটিয়ে হত্যা

ছবি সংগৃহীত।

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়াইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার জের ধরে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবিন, রুবি ও রাসেল। বাঙ্গরাবাজার থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঙ্গরাবাজার থানার ওসি মাহফুজুর রহমান এই হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ এলাকায় ডাকাতি এবং এলাকায় ত্রাসের রাজত্ব করছিল। আজ সকালে সংক্ষুব্ধ এলাকাবাসী সঙ্ঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা করে গণপিটুনি দিলে তিনজন নিহত হয়। এছাড়া একজন গুরুতর আহত হয়। নিহতদের বিরুদ্ধে মুরাদনগর নবীনগর ও বাঙ্গরাবাজার থানায় বহু মামলার রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২