দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে তিন জনের মৃত্যু

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ। ছবি সংগৃহিত

দিনাজপুরের বীরগঞ্জে ধানবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে দুই গাড়ি চালকসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন বাসের অন্তত ১২ যাত্রী।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জের চাকায় জাদু মোড় এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক শহিদুল ইসলাম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস কর্মর্তা শহিদুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি স্লিপার কোচ ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে বিপরীতমুখি একটি ধানবোঝাই ট্রাকের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। “এতে ঘটনাস্থলেই দুই গাড়ির চালক এবং একজন যাত্রী নিহত হয়। আহত হয় কমপক্ষে ১২ জন যাত্রী।”

 

খবর পেয়ে ঠাকুরগাঁও এবং বীরগঞ্জ ফায়ার সার্ভিস টিম উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর মেডিকেলে নেওয়া হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২