পাবনায় ট্রাক চাপায় তিন জনের মৃত্যু

সংগৃহিত ছবি।

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে খোকন হোসেন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামানিক (৫০), একই গ্রামের সাইদ হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭)। তবে তাৎক্ষণিকভাবে েআহতদের নাম পরিচয় জানা যায়নি। 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আব্দুল লতিফ বলেন, ভোরে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীরা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাঁথিয়াগমী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। এবং ৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

১০

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১১

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

১২