চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ককটেল, অস্ত্র ও হরিণের চামড়াসহ তিনজন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় যৌথবাহিনী পরিচালিত অভিযানে ককটেল বোমা, দেশীয় অস্ত্র ও হরিণের চামড়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট দায়িত্বপূর্ণ এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে।

শুক্রবার সকালে অভিযানকালে ২টি ককটেল বোমা, ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ৩টি ফালা, ১টি হরিণের চামড়া ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আলমডাঙ্গার ছত্রপাড়া এলাকার সাবেক ইউনিয়ন বিএনপি সেক্রেটারি আব্দুল হান্নানও রয়েছেন বলে জানা গেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২