আইজিপির বাড়ির বৈদ্যুতিক তার নেওয়ার ঘটনায় তিনজন গ্রেপ্তার

সংগৃহীত।

বাগেরহাট শহরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর বাসভবনের বৈদ্যুতিক তার খোয়া যাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম (২৮), আবদুল কাদের (২৪) ও চঞ্চল শেখ (৩৮)। মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় এবং খোয়া যাওয়া তারও উদ্ধার করা হয়েছে। পরে বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

তবে পুলিশ জানিয়েছে, এটি চুরির ঘটনা নয়। ঝড়-বৃষ্টির কারণে বাসার বাইরের সার্ভিস লাইনের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে যায়। পরে কিছু ব্যক্তি সেই তার নিয়ে যান।

পুলিশের দাবি, কিছু গণমাধ্যমে চুরির যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় এবং এতে বিভ্রান্তি তৈরি হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী বলেন, এক শ্রেণির চক্র এসব তার সংগ্রহ করে তামা বিক্রি করে। ভাঙারি দোকানগুলোকে এমন তার না কেনার জন্য সতর্ক করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, আকাশেই ভূপাতিত করল সৌদি

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

১০

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১২