পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

ডিজিটাল অটোমেশনের মাধ্যমে পেপারলেস ও ক্যাশলেস বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৭ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণ পেপারলেস করার লক্ষ্য নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ তথ্য জানান ড. এ এস এম আমানুল্লাহ।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্যাশলেস করা হয়েছে। অল্প কিছু ক্ষেত্রে নগদ অর্থের ব্যবহার আছে, যা আগামীতে কিছুদিনের মধ্যেই একদম বন্ধ করা হবে। ফলে একটি পরিপূর্ণ ক্যাশলেস ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণ পেপারলেস বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য আমাদের লক্ষ্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ডিজিটালি সংরক্ষণ করা হবে। কোনো ধরনের প্রিন্ট আউটের দরকার হবে না।

উপাচার্য পরীক্ষা ব্যবস্থায় ডিজিটাল অটোমেশনের অগ্রগতির প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, কোনো পরীক্ষা সকাল ১০টায় শুরু হলে ১০টা ১৫ মিনিটের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতি এবং কতজন অনুপস্থিত আছেন, সেই তথ্য জানা যাচ্ছে। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে। এর মধ্যে গত সাত মাসেই ১৬ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে।

উপাচার্য জানান, দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে ক্রমশ এগিয়ে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ১ অক্টোবর অক্সফোর্ড অ্যাসেসমেন্ট অথরিটির একটি প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য আসবে। ব্যবস্থাটি বাস্তবায়ন সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুর থাবায় আরও ৭ প্রাণহানি, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা

জামালপুরে অবৈধ শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, রোগী সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন

চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

‘ভুয়া ওয়ার্ক পাস’ চক্র: মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

আড়াই লাখ কোটি টাকায় হবে আরও তিন মেট্রোরেল, একনেকে অনুমোদন

ক্লিন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন: অতিরিক্ত প্রেস সচিব

১০

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

১১

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

১২