উত্তরায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উত্তরা ১১ ও ১২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।

আজ শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের কিছু সক্রিয় সদস্য আজ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ নামে সমাবেশ পালন–সংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। গতকাল রাতে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসির) একটি আভিযানিক দল এমন খবর পায়। এর ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় সিটিটিসি অভিযান চালিয়ে হিযবুত তাহ্‌রীরের তিন সদস্যকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে ২০০৯ (সংশোধনী ২০১৩) মামলা করা হয়েছে।

গতকাল ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হিযবুত তাহ্‌রীর বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধ সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহ্‌রীরকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ যেকোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার (প্রচারপত্র)-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। হিযবুত তাহ্‌রীরসহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ডিএমপি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠনটি প্রকাশ্য হয়। ৭ আগস্ট সংসদ ভবনের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশও করে তারা।

এরপর শুক্রবার ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি ঘোষণা করে প্রচার শুরুর পর ঢাকা মহানগর পুলিশ বৃহস্পতিবার জানায়, বেআইনি সংগঠন হিসাবে হিযবুতের যেকোনো তৎপরতা প্রতিরোধ করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১০

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

১১

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

১২