এই রায় মাইলফলক হয়ে থাকবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত ।

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেশের বিচারিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘আজকে ঐতিহাসিক দিন। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত যে মানবতাবিরোধী অপরাধ করেছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই রায় এসেছে। সেই রায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা এই রায়কে স্বাগত জানাই।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে গুম, খুন, ধর্ষণ হয়েছিল; মানবাধিকার, ভোটাধিকার হরণ করা হয়েছিল, তার সবকিছুর বিচার আমরা আজ পেয়েছি। আমরা রায়কে স্বাগত জানাই। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এই রায় মাইলফলক হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘১৬ জুলাই যেদিন আমার ভাই আবু সাঈদকে হত্যা করা হয়েছিল, সেদিনই আমরা প্রতিজ্ঞা করেছিলাম, এই হত্যার বিচার আমরা আদায় করেই ছাড়ব।’

বিনিউজ/এলএ


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২