এবার ভূমিকম্পে কাঁপলো গাজীপুর

ছবি: সংগৃহীত ।

নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার ২৪ ঘণ্টা পেরনোর আগেই গাজীপুরে আরেকটি কম্পন রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

আজ (শনিবার) সকাল ১০টা ৩৬ মিনিটে গাজীপুরের বাইপাইল এলাকায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।’

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ড স্থায়ীত্বের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এটি গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ভবন ও দেয়াল ধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কেবল নরসিংদীতেেই পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া রাজধানীর বংশালে তিনজন ও মুগদায় একজনের মৃত্যু হয়েছে। একজন করে নিহত হয়েছেন নারায়ণগঞ্জে ও গাজীপুরে। এ ছাড়া ভূমিকম্পে আহতের সংখ্যা তিন শতাধিক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২