ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর ধরে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে সেই ভোটাধিকার ও গণতন্ত্র আবারও প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা তাদের রয়েছে।

তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ তৈরি হবে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অনুকূলে রয়েছে বলে বিএনপি মনে করছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। এবার কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলভাবে ও নিরপেক্ষভাবে তাদের কর্তব্য পালন করবেন।

তিনি আরও বলেন, বিএনপি সব নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখে এবং কখনোই প্রতিপক্ষকে দুর্বল হিসেবে বিবেচনা করে না। জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তবে বিএনপি সবসময় ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে।

মির্জা ফখরুল বলেন, “যাকে খুশি তাকেই ভোট দিন—এটাই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

পাবনায় কুকুরকে এন্টি-জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

বিশ্ববাজারে স্বর্ণের দামে লাফ

২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি

এমন কোনো ইস্যু নেই, যা আলোচনায় সমাধান হবে না: ভারতীয় হাইকমিশনার

দ্রুত পাসপোর্ট দেয়ার কথা বলে প্রতারণা, আটক ৮

‘যে যেমন পড়াশোনা করেছে, তেমনই ফলাফল পেয়েছে’

শঙ্কা মুক্ত, ২০২৭ বিশ্বকাপে অংশ নিতে পারবেন লিটনরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

১০

‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

১১

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২