৪৮তম বিশেষ বিসিএসের পদ বাড়ানোর সুযোগ নেই

ছবি: সংগৃহীত।

৪৮তম বিশেষ বিসিএসে পদ বাড়িয়ে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকেরা। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।

এমন পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ও চিকিৎসক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৬ জন সহকারী সার্জন, ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ ৩ হাজার ২৮৬ জন চিকিৎসককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষে শিগগির তাঁদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, ৪৪তম, ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএস অর্থাৎ ৪টি নিয়মিত বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের জন্য অন্তর্বর্তী সরকার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর কার্যক্রম শুরুর পাঁচ মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। প্রথমে মোট ৩ হাজার পদের জন্য সুপারিশ করার অনুরোধ করা হলেও পরবর্তী সময়ে আরও ৫০০ পদ বাড়ানোর জন্য চাহিদা দেওয়া হয়।

চলমান বিসিএসগুলোতে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। ৪৮তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত ও চলমান অন্যান্য বিসিএসের চিকিৎসকেরা যোগদান করলে আর কোনো শূন্য পদ থাকবে না। এরপর আরও চিকিৎসকের পদায়ন নিশ্চিত করতে নতুন পদ সৃষ্টি করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১১

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১২