বছরের শেষ সূর্যগ্রহণ আজ, দেখা যাবে কখন এবং কোথা থেকে

ছবি: সংগৃহীত ।

২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ, যা আশিংকভাবে দেখা যাবে। তবে এই মহাজাগতিক ঘটনা বাংলাদেশে থেকে প্রত্যক্ষ করা যাবে না। পঞ্জিকা অনুসারে, রোববার (২১ সেপ্টেম্বর) পৃথিবীতে সংঘটিত হওয়া আংশিক সূর্যগ্রহণটি ঘটবে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। 

পঞ্জিকার তথ্য অনুসারে, আজ রবিবার পৃথিবীতে সংঘটিত হওয়া আংশিক সূর্যগ্রহণটি ঘটবে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। এটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিটে, সর্বোচ্চ গ্রহণ ঘটবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিটে এবং শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিটে। গ্রহণটির মোট স্থায়িত্ব ৪ ঘণ্টা ২৪ মিনিট।

সূর্যগ্রহণটি দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অঞ্চলে। গ্রহণটি শুরু হবে সামোয়া দ্বীপ থেকে এবং সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে। শেষ হবে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপে। এ গ্রহণে সূর্যের সর্বোচ্চ ৮৫.৫ শতাংশ পর্যন্ত আচ্ছাদিত হবে।

সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ তার কক্ষপথে চলতে চলতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে এবং সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে দেয়। সাধারণত অমাবস্যার সময় এ ধরনের গ্রহণ দেখা যায়। যদিও এটি বাংলাদেশ থেকে দৃশ্যমান নয়, তবু মহাকাশপ্রেমীরা বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমে এটি অনলাইনে দেখতে পারবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

১০

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১১

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১২