পুরো জাতিকে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে : গোলাম মাওলা রনি

যুক্তরাষ্ট্র নিজেদের প্রয়োজনে পুরনো পতিত শক্তিকে ফিরিয়ে আনতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। 

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে রনি বলেন, প্রথমে তারা (যুক্তরাষ্ট্র) কোনো দেশের প্রধান শক্তিকে সরিয়ে ফেলে। পরে দ্বিতীয় বা তৃতীয় টায়ারের কোনো শক্তিকে পছন্দ করে এবং সর্বশেষ তারা পুরনো পক্ষের কাছে ফিরে যায়। 

এ ক্ষেত্রে তিনি আফগানিস্তানের উদাহরণ টেনে বলেন, দেশটিতে তালেবান তাদেরই সৃষ্টি।

এই তালেবানকে আবার তারাই ধ্বংস করেছে। পরে দেশটিতে বিভিন্ন নেতৃত্ব ও ভারত-পাকিস্তান টেনে এনেছে তারা। এবং শেষে সবাইকে তাড়িয়ে আবার তালেবানের হাতে ক্ষমতা তুলে দেয় তারা। 

যুক্তরাষ্ট্র কেন এমন করছে তার ব্যাখ্যা হিসেবে রনি বলেন, দেশটিতে আমেরিকার স্বার্থ তালেবানরা যেভাবে দিতে পারবে অন্য কেউ সেভাবে দিতে পারবে না।

আর তালেবানরা সব ঠিকঠাক করলে সংগঠনটির বিরুদ্ধে টুঁ-শব্দ করার মতো প্রতিপক্ষও যুক্তরাষ্ট্র রাখেনি। 

একইভাবে বাংলাদেশে প্রথমে একটি-দুটি টায়ারের সঙ্গে কাজ করে তারা, শেষে যুক্তরাষ্ট্র পুরনো বন্ধুদের কাছে ফিরে যাবে বলে মন্তব্য করেন এই বিশ্লেষক। এরপর তাদের দিয়ে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করার সময় বাংলাদেশে ‘টুঁ’ শব্দ করার একটা লোক থাকবে না বলেও জানান রনি। 

পুরনো বন্ধুদের তাঁবেদার বানিয়ে যুক্তরাষ্ট্র ফেরাবে জানিয়ে রনি বলেন, এরপর তাদের দিয়ে ইস্ট ইন্ডিয়া কম্পানির মতো শোষণ চালানো হবে।

আর যুক্তরাষ্ট্র কাউকে টার্গেট করলে অন্তত ৫০ বছর তাদের শোষণ করে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। 

বাংলাদেশের জনশক্তি, খনিজ ও বঙ্গোপসাগরের ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত মূল্যবান জানিয়ে রনি বলেন, ভারতের সাতটি রাজ্য ও মায়ানমার নিয়ে ৮০ কোটি লোকের বাজার নিয়ে অঞ্চলটি শাসন করতে চায় যুক্তরাষ্ট্র। 

এসব বিষয় যারা ক্ষমতায় আছেন ও আসতে চাচ্ছেন সবাইকে বুঝতে হবে জানিয়ে তিনি বলেন, সব পক্ষ যুক্তরাষ্ট্রের এই চাল বুঝলে আমাদের ক্ষয়ক্ষতি কম হবে, না হয় আমাদের পুরো জাতিকে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

এবার বাড়ল লঞ্চের ভাড়া

একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

১০

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১১

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

১২