শেখ হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ

শেখ হাসিনা সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ। এরপর তার পদত্যাগ নিয়ে চলে বহু নাটকীয়তা। সবশেষ আওয়ামী লীগ সরকারের পর একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন সোহেল। এবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরলেন আরেক অজানা গল্প।

শুক্রবার (৩ জানুয়ারি) নিজের ফেসবুকে “হাঁটে হাড়ি ভাঙা” প্রথম পর্ব প্রকাশ করেন সোহেল তাজ। সেখানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের জানাজা প্রসঙ্গে জানান, সৈয়দ আশরাফের ৩টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কী হয়ে গেল যে ৩টা জানাজা পড়াতে হবে? ‘প্রতিউত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলো ‘নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি- না মানলে সামলানো যাবে না।’

উল্লেখ্য, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক না- তিনি হইতো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু, সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে।

দৃষ্টি আকর্ষণ: গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াসড নব্য কাওয়া বডিলীগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি।

বিঃ দ্রঃ নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদেরকে চিনি।

পোষ্টের শেষে তিনি আরো লেখেন,  বিঃ বিঃ দ্রঃ আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো, অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষার পানি ধরে রেখে কাজে লাগাতে চাই : প্রধানমন্ত্রী

রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস:শিক্ষামন্ত্রী

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

লটারি বাদ দিয়ে আবার ভর্তি পরীক্ষার দিকে যেতে চায় সরকার

র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন

আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী

ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

ঘাড়ের ব্যথা কেন হয়, কীভাবে কমাবেন এবং কখন যাবেন ডাক্তারের কাছে

১০

চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছে ৮০ লাখের ও বেশি মানুষ

১১

হানিফ সংকেতের ঈদ নাটক ‘ভালোবেসে অবশেষে'

১২