৩২ নম্বর ভেঙ্গে মসজিদ নির্মাণের ঘোষনা পিনাকীর

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, বুলডোজার ঢুকছে ৩২ নম্বরে। নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন যে যেইখানে আছেন আসুন। কাজ শেষ হলে একটা বেড়া দিবেন। একটা সাইনবোর্ড লাগাবেন। ওইখানে ৫ মে ২০১৩’র শহীদদের স্মৃতিতে একটা মসজিদ হবে। আলেমদের সাহায্য নিবেন কীভাবে মসজিদ নির্মাণ করা হবে। ইনকিলাব জিন্দাবাদ।

এর আগে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র-জনতা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার রাত ৮টার দিকে এই ভাঙচুর শুরু হয়। সেখানে ছাত্র-জনতাকে হাসিনাবিরোধী স্লোগান দিতেও দেখা যায়।

রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর চলছিল। এসময় ভবনের দ্বিতীয় তলায় আগুন জ্বলতে দেখা গেছে।

তার আগে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয়। রাত ৮টার দিকে গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরে বাড়িতে শত শত জনতা ঢুকে পড়ে। তারা লাঠিসোঁটা, রড ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেয়।

এদিকে ধানমন্ডি এলাকায় কর্মসূচির কারণে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও সেখানে রাস্তার ওপর দুটো পুলিশ ভ্যান দেখা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বা তেমন উপস্থিতি দেখা যায়নি।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরও ৩২ নম্বরের বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। ৫ আগস্টের ভাঙচুর আর অগ্নিসংযোগের পর অবশিষ্ট যা পাওয়া গেছে, তাই ভাঙতে থাকেন উত্তেজিত লোকজন। বাড়ির দোতলায় আগুন জ্বলতেও দেখা যায়।

উত্তেজিত ছাত্র-জনতার উপস্থিতি ও ভাঙচুরের কারণে ৩২ নম্বরের আশপাশের বিপনী বিতানগুলো বন্ধ হয়ে যায় দ্রুত। একপর্যায়ে ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

কর্মসূচিতে যোগ দিতে আসা জনতা বলছেন, ‘এই বাড়ি স্বৈরাচারের তীর্থভূমি হিসেবে চিহ্নিত। বুলডোজার দিয়ে আজ স্বৈরাচারের এই চিহ্ন মুছে দেয়া হবে।’

এর আগেই বিকেলে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ও লেখক পিনাকী ভট্টাচার্য ফেইসবুকে ‘ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল’ ঘোষণা করেন।

তাদের শেয়ার করা ফটোকার্ডে বলা হয়, ‘হাজারো ছাত্রজনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ (বুধবার) রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি

গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম

ক্যানসারের চিকিৎসায় আইস থেরাপি, ভক্তদের সতর্ক করলেন হিনা খান

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজ

লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি

লোহিত সাগর নিরাপদ রাখতে ৫০ দেশের জোট গড়ছে সৌদি, থাকছে বাংলাদেশও!

১০

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

১১

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

১২