জমজমাট ফুটবল বিশ্বকাপ শুরু আজ

ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আজ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর। তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজনের ঘটনাও এবারই প্রথম, দল বেড়েছে আগের চেয়ে ১৬টি। বিশ্বকাপের সোনালী ট্রফিটা শেষ পর্যন্ত উঠবে কার হাতে? মেসি, নেইমার, রোনালদো, এমবাপে না অন্য কারো হাতে? এমন জল্পনা-কল্পনা চলছে ক্রীড়াঙ্গনে।

গত বিশ্বকাপের চেয়ে এই বিশ্বকাপের সময়ের দূরত্বটা ৩ বছর ৬ মাস। বছর চারেক পূর্ণ হওয়ার আগেই। অবশ্য কাতারের মাটিতে হওয়া সর্বশেষ বিশ্বকাপটি প্রায় সাড়ে ৪ বছর পর (গরমের কারণে শীতকালে নিয়ে যাওয়া হয়েছিল) হওয়ায় এবার সেই জুন মাসেই শুরু হচ্ছে বিশ্বকাপ।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। দেশটির রাজধানী মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’ এর খেলায় মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দলই। ওই বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়।

আয়োজক দেশগুলো যার যার দেশে আয়োজন করতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে, কানাডার টরন্টো ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে হবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানটি হবে আজ রাত ১১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়)। কানাডার আয়োজন বাংলাদেশ সময় আগামীকাল রাতে। আর শনিবার ভোর সাড়ে ৫টায় লস অ্যাঞ্জেলেসে হবে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান।

এবারের আসরে মোট ফাইনালসহ মোট ম্যাচ ১০৪টি। সবমিলিয়ে ১৬টি মাঠে আয়োজিত হবে বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ সর্বোচ্চ ৭৮ ম্যাচ হবে আমেরিকায়। সমান ১৩টি করে ম্যাচ মেক্সিকো ও কানাডায়। মেক্সিকোতে ৩টি, কানাডায় দুটি ও সর্বোচ্চ ১১ মাঠে খেলা হবে যুক্তরাষ্ট্রে। মেক্সিকোর আজতেকা (ফিফার অফিসিয়াল স্পন্সরের কারণে শুধু বিশ্বকাপে নাম হবে- মেক্সিকো সিটি) স্টেডিয়ামে শুরু হয়ে আসরের পর্দা নামবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দিয়ে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সংলাপ; মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

সীমিত সম্পদে মানুষকে স্বস্তি দিতেই এবারের বাজেট : অর্থমন্ত্রী

০ রানে দুই উইকেট হারালো অস্ট্রেলিয়া

জমজমাট ফুটবল বিশ্বকাপ শুরু আজ

ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার

ধানমন্ডি ২৭ নম্বরে বহুতল ভবনে আগুন

উপজেলার ৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১০

আদ্-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়, দ্রুতই সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

১১

বিয়ে নিয়ে মামলায় খালাস ক্রিকেটার নাসির–তামিমা

১২