বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি গেল কিশোর

ছবি : সংগৃহীত।

আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর দিল্লিতে পৌঁছানোর পর ধরা পড়েছে। সরকারি সূত্রের বরাতে এনডিটিভি নিউজ এই তথ্য জানিয়েছে। 

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করলে এই ঘটনাটি প্রকাশ পায়।

কুন্দুজ শহরের ওই কিশোর কাবুল বিমানবন্দরে গোপনে প্রবেশ করে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে লুকিয়ে ছিল। বিমানবন্দরে অবতরণের পর নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে তাকে ঘোরাফেরা করতে দেখে বিমান সংস্থার কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেয়। 

জিজ্ঞাসাবাদের সময় কিশোরটি জানায় যে, সে কেবল কৌতূহলবশত বিমানে ঢুকেছিল। জিজ্ঞাসাবাদের পর দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে একই ফ্লাইটে করে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২