পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তাসনিম জারার

ছবি : সংগৃহীত।

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনি এলাকা পরিদর্শন করে নিজের পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে বের করে দেয়ার অভিযোগ তুলেছেন। প্রশ্ন তুলেছেন নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের তাৎক্ষণিক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না এবং অনেককে বের করে দেয়া হচ্ছে। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৯ আসনের এই প্রার্থী ঢাকা-১১ আসনে ভোট দেন। এদিন সকাল ৮টা ৪০ মিনিটে তিনি খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণঘাতী দুই আগাছানাশক নিষিদ্ধ করল সরকার

১

প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

২

ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, হাতবোমা বিস্ফোরণ

৩

মানুষের সুরক্ষা ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা

৪

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

৫

লেবাননে ‘নিষিদ্ধ ফসফরাস হামলা’ চালাল ইসরায়েল

৬

উত্তাল পদ্মায় নৌকা থেকে ছিটকে ভেসে গেলেন কৃষক

৭

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

৮

৩ কেজির রুপালি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

৯

সরিয়ে দেয়া হলো জাবি ভিসিকে, নতুন ভিসি নূরুল ইসলাম

১০

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট, মামলায় আসামি ২৫০ জন

১১

ভারী যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, ঝুঁকির মুখে করতোয়া সেতু

১২