মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট, মামলায় আসামি ২৫০ জন

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার পর ক্লিনিকটির আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে সংঘটিত এ ঘটনায় গতকাল ক্লিনিক কর্তৃপক্ষ বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় হানিফ মিয়া নামের একজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে।

ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়।

লুটপাটের পর দুর্বৃত্তরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ক্লিনিকের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় একটি পাকা ভবন ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়া হয় বলে জানিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। তাদের দাবি, হামলা, লুটপাট ও ভাঙচুরে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর ক্লিনিকের জায়গায় দুর্বৃত্তদের টাঙানো একটি সাইনবোর্ড নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামের সাইনবোর্ড টাঙানো হয় বলে জানা গেছে। হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে ওই সাইনবোর্ডের সম্পর্ক নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

এদিকে, হামলা ও লুটপাটের সময় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ক্লিনিক সংশ্লিষ্টরা। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কেন হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এ ঘটনার পেছনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ফেরদৌসী আহমেদ মিষ্টির ইন্ধন ছিল বলেও অভিযোগ উঠেছে। তবে ঘটনার পর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ‘নিষিদ্ধ ফসফরাস হামলা’ চালাল ইসরায়েল

১

উত্তাল পদ্মায় নৌকা থেকে ছিটকে ভেসে গেলেন কৃষক

২

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

৩

৩ কেজির রুপালি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

৪

সরিয়ে দেয়া হলো জাবি ভিসিকে, নতুন ভিসি নূরুল ইসলাম

৫

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট, মামলায় আসামি ২৫০ জন

৬

ভারী যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, ঝুঁকির মুখে করতোয়া সেতু

৭

ব্যথা না থাকলেও এই অভ্যাসগুলো নীরবে আপনার ক্ষতি করে

৮

ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরষ্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

বেঁচে থাকুক -মা,আকুতি তিশার

১০

বিয়েতে যাওয়ার পথে ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

১১

দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

১২