গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা শুরু

ছবি সংগৃৃহিত।

গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে মিশরের কায়রোতে আলোচনা শুরু হয়েছে। শনিবার (১ মার্চ) প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার আগে এমনটি জানিয়েছেন মিশরের কর্মকর্তারা। 

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, চুক্তির মেয়াদ আরও বাড়ানো প্রয়োজন কি না সে বিষয়ে আলোচনা করতে একটি ইসরায়েলি প্রতিনিধি দল মিশর সফর করছে। তারা চাইবে যুদ্ধবিরতির সময় আরও বাড়ানো হোক। প্রথম ধাপের নাজুক যুদ্ধবিরতি এখনো বজায় রয়েছে। 

এর আগে চার ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করে হামাস। এসব মৃতদেহ যাচাইয়ে বেশ সময় নিয়েছে ইসরায়েল। পরবর্তীতে ২৪ শিশুসহ ৪৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সশস্ত্র অভিযানে ৪৮ হাজার ৩৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক লাখ ১১ হাজার ৭৮০ জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তিনি নিখোঁজ থাকার কারণে মোট মৃত্যুর সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০৯-এ পৌঁছেছে। 

অন্যদিকে, ৭ অক্টোবর ভোরে হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত হয়েছেন এবং ২০০-র বেশি ইসরায়েলিসহ বিভিন্ন দেশের নাগরিকদের বন্দি করে নিয়ে যাওয়া হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, আকাশেই ভূপাতিত করল সৌদি

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

১০

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১২