প্রান বাচাঁতে লেবাননে পালাচ্ছে সিরীয়রা

ছবি সংগৃহিত।

সিরিয়ার সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে চালানো সাম্প্রদায়িক হত্যাকাণ্ড থেকে বাঁচতে শত শত সিরীয় প্রতিবেশী লেবাননে পালাচ্ছে।

বুধবার প্রাণের ভয়ে সিরীয় পুরুষ-নারী ও শিশুদের সিরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্ত বরাবর বয়ে যাওয়া একটি নদী পার হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে লেবাননে চলে যেতে দেখা গেছে।

সোমবার সীমান্ত পার হয়ে লেবাননে চলে যাওয়া এক সিরীয় নারী জানিয়েছেন, তিনি তার গ্রামে হত্যাকাণ্ডের শিকার সাতজনের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। 

আরেক নারী জানিয়েছেন, ভারি গোলাগুলির মধ্যে তিনি তার বাড়িতে তিন দিন আটকা পড়ে ছিলেন। এক পুরুষ জানিয়েছেন, জঙ্গিরা তার গ্রামের সবাইকে হত্যা করার হুমকি দেয়, কারণ তারা সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্য। সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় আলাউইত অঞ্চলে হত্যাকাণ্ড শুরু হওয়ার কয়েকদিন পর শরণার্থীদের দেশত্যাগের ধারা অব্যাহত আছে। রয়টার্সের সাংবাদিকরা মঙ্গলবার আধ ঘণ্টার মধ্যে ৫০ জনেরও বেশি সিরীয়কে নহর এল কবির নদীর হাঁটু সমান পানি পার হয়ে লেবাননে চলে যেতে দেখেছেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২