কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চন্দ্রনাথ রাথ এবং তার সঙ্গে আরেকজন গাড়িতে করে যাচ্ছিলেন । এ সময় তাদের গাড়ির সঙ্গে সঙ্গে যায় হত্যাকারীরা। 

চন্দ্রনাথের গাড়ি একটু ধীর হওয়ার পরই তাকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে আততায়ীরা ৷ যার তিনটি চন্দ্রনাথের শরীরে লাগে। তার সাথে থাকা অপরজন গুলিতে আহত হন ৷ তাকে চিকিৎসার জন্য হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

গত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয় ৷ এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। আর এই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর দায়িত্ব নেওয়ার কথা৷ তার আগেই ঘটল এ হত্যাকাণ্ডের ঘটনা। 

চন্দ্রনাথ শুভেন্দুর কাছের লোকদের একজন ছিলেন। তিনি বেশ কিছু বছর ধরেই শুভেন্দুর সহকারী হিসেবে কাজ করছিলেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, সবাই ঢাকার

অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে হামের টিকা দেওয়া হয়নি, তদন্তের প্রয়োজন নেই

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের বিরুদ্ধে প্রতিক্রিয়া পাকিস্তানের রাষ্ট্রপতির, যা বলছে নয়াদিল্লি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে হলিউড ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া

ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

উপবৃত্তি সচল রাখতে শিক্ষার্থীদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার নির্দেশ

২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে

১০

আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন: জামায়াত আমির

১১

মন্ত্রীর দপ্তরে মার্কিন-জাপানি দূত, সচিবের দপ্তরে ভারতীয় দূত

১২