কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত।

আগামী সোমবারের (২২ সেপ্টেম্বর) মধ্যে সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এর আগে সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার পক্ষে নানা স্লোগান দেন তারা। এ সময় সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ জারির মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসন করতে হবে বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, ২০১৭ সালের পর যে শিক্ষকরা কখনও শিক্ষার্থীদের পাশে ছিল না, এখন সাত কলেজের সমস্যা নিরসনের দিকে এগোলে তারা বাধা দেয়ার চেষ্টা করছেন। এ সময় অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান হবে না বলেও উল্লেখ করেন তারা।

এদিন সংবাদ সম্মেলনে আন্দোলনে গেলে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল কমিয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন সাত কলেজের শিক্ষার্থীরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২