বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না ক্যাম্পাসে

ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস। নির্বাচন ঘিরে মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ সদস্য। নিষিদ্ধ করা হয়েছে আগ্নেয়াস্ত্র বহন।

ক্যাম্পাসের প্রধান প্রবেশমুখগুলো—শহীদ মিনার, পলাশী, নীলক্ষেত, উদয়ন স্কুল, ফুলার রোড ও দোয়েল চত্বর সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বৈধ পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা–কর্মচারী ও সাংবাদিকেরা প্রবেশ করতে পারছেন।

ক্যাম্পাসে যানবাহন প্রবেশও সীমিত রাখা হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি আর জরুরি সেবার যানবাহন প্রবেশের অনুমতি পাচ্ছে।

সকালের দিকে শাহবাগ মোড়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া ক্যাম্পাসের ভেতর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও অ্যাম্বুলেন্সগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। প্রবেশমুখ পেরিয়ে ক্যাম্পাসের খানিক ভেতরে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা রয়েছেন। এ পথে আসা মানুষদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাঁদের বিকল্প পথে গন্তব্যে যেতে বলা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ডাকসু নির্বাচনে দুই হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রয়েছে বিশেষায়িত দল—ডিবি, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড, সোয়াট। রয়েছেন সাদাপোশাকধারী গোয়েন্দারাও। নির্বাচনের সময়জুড়ে ক্যাম্পাসে মোট আটটি চেকপোস্ট বসানো হয়েছে। সিসিটিভি মনিটরিং, মোবাইল টহল ও রিজার্ভ ফোর্সও রাখা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২