শেকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

ছবি সংগৃহিত।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে কৃষি অনুষদের ৭৮তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুল্লাহকে আহ্বায়ক এবং একই অনুষদের ৭৮ তম ব্যাচের শিক্ষার্থী মো. আল রাকিবকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গল্বার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ  ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায় আগামী ৬ মাসের জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।  

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব কাজি নাফিস সোয়াদ । সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আকিব আল আজাদ । মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মো আনাছ বিন সোলাইমান এবং মুখপাত্র হিসেবে রয়েছেন মাহমুদ ইয়াসমিন মালা ।  

নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আসাদুল্লাহ  বলেন, সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা চাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গুরুত্বপূর্ণ  এ জায়গা থেকে আরো একধাপ এগিয়ে নিতে। এ কমিটি গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ । 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিশ্রুতি ছিল তা প্রতিষ্ঠায় আমরা কাজ করব।

এছাড়াও কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কৃষি ও পরিবেশ সেল সম্পাদক এবং ছাত্র আন্দোলনের শেকৃবি সমণ্বয়ক মো. তৌহিদ আহমেদ আশিক বলেন, শিক্ষার্থীদের দাবিদাওয়া এবং প্রশাসনিক কার্যক্রমের ভারসাম্য রক্ষা করে বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ সহায়তা করবে বলে আশা করছি। একই সাথে রাষ্ট্রের যেকোনো স্বার্থে তারা এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। 

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২