সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ

ছবি: সংগৃহীত ।

গাজার উদ্দেশ্যে রওনা হওয়া ‘সুমুদ ফ্লোটিলা’ আটক ও শতাধিক অধিকারকর্মী গ্রেফতারের ঘটনায় বিশ্বজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্পেন, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বহু দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আটককৃতদের মুক্তির দাবি তুলেছেন।

ইসরায়েলি বাহিনী ১-২ অক্টোবরের মধ্যে গাজার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে ফ্লোটিলার একাধিক নৌযান আটক করে এবং অন্তত ২৫০ জনকে আশদোদ বন্দরে নিয়ে যায়। গ্রেফতার হওয়াদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

স্পেনে শিক্ষার্থীরা ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভ করেন ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। ইতালির বিভিন্ন শহরে গণসমাবেশের পাশাপাশি শ্রমিক ইউনিয়নগুলো দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।

লন্ডনে সংসদ ভবন থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজা অবরোধ তুলে নেওয়ার দাবি জানান। ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মার্কিন নাগরিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২