দিনে ১০-২০ টাকা আয় দিয়ে শুরু, আজ বিনোদনজগতের সফল মুখ মুনাওয়ার ফারুকী

দিনে ১০-২০ টাকা আয় দিয়ে শুরু, আজ বিনোদনজগতের সফল মুখ মুনাওয়ার ফারুকী

আজ তিনি জনপ্রিয় কৌতুকশিল্পী। রিয়্যালিটি শোয়ের মঞ্চেও রয়েছে তাঁর উজ্জ্বল পরিচিতি। ‘লক আপ’-এর প্রথম মৌসুম এবং ‘বিগ বস ১৭’-এর বিজেতা মুনাওয়ার ফারুকী এখন বিনোদনজগতের পরিচিত মুখ। তবে তাঁর এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ লড়াই, কঠিন পরিশ্রম এবং অভাবের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রামের গল্প।

471171509_18-2

 

ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল মুনাওয়ারকে। মাত্র আট বছর বয়সে শুরু হয় তাঁর রোজগারের পথচলা। একটি ছোট দোকানে বিভিন্ন জিনিস বিক্রির কাজ করতেন তিনি। বিনিময়ে প্রতিদিন মিলত মাত্র ১০ থেকে ২০ টাকা। বয়স যখন ১১, তখন কাজ নেন একটি উপহারের দোকানে। সেখানে কয়েক মাস কাজ করার পর বাসনপত্রের দোকানে যোগ দেন। সেটিই ছিল তাঁর প্রথম নিয়মিত কাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শৈশবের কঠিন দিনগুলির কথা তুলে ধরেছেন মুনাওয়ার। জানিয়েছেন, ছোট বয়সেই জীবনের বাস্তবতা তাঁকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল। যে বয়সে অন্য শিশুরা খেলাধুলা আর পড়াশোনায় ব্যস্ত থাকে, সেই বয়সেই তাঁকে ভাবতে হয়েছিল সংসারের খরচ জোগানোর কথা।

mmmm-1
 

তবে প্রতিকূলতার মধ্যেও পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিলেন মুনাওয়ার। স্কুলে নিয়মিত প্রথম হতেন তিনি। পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছাও ছিল। কিন্তু আর্থিক পরিস্থিতির কারণে ষষ্ঠ শ্রেণির পর আর স্কুলে যাওয়া সম্ভব হয়নি। ইচ্ছা থাকা সত্ত্বেও থমকে যায় তাঁর শিক্ষাজীবন।

যদিও পড়াশোনা অসম্পূর্ণ থেকে যাওয়ার জন্য এখন আর বিশেষ আক্ষেপ নেই তাঁর। বরং কাজের মধ্যেই খুঁজে পেয়েছেন নিজের আনন্দ। মুনাওয়ার জানিয়েছেন, ছুটি কাটানোর চেয়ে কাজ করতেই বেশি ভাল লাগে তাঁর। প্রতিদিন পরিশ্রম করতে কোনও আপত্তি নেই। উপার্জন এবং কাজের মধ্যেই তিনি আনন্দ খুঁজে পান। অনেকেই তাঁকে অতিরিক্ত পরিশ্রমী বলে মনে করেন। যদিও তাঁর মতে, প্রত্যেক মানুষই নিজের জায়গা থেকে পরিশ্রম করেন।

গুজরাতের জুনাগড়ে জন্ম মুনাওয়ারের। মায়ের মৃত্যুর পর কিশোর বয়সে পরিবারের সঙ্গে মুম্বাইয়ে চলে আসেন তিনি। সেখানে সংসারের পাশে দাঁড়াতে নানা ধরনের কাজ করেছেন। মুম্বাইয়ের ডোংরির নালবাজার এলাকায় একটি বাসনপত্রের দোকানেও বেশ কয়েক বছর কাজ করেন। পাশাপাশি গ্রাফিক শিল্পী হিসাবেও জীবিকা নির্বাহ করেছেন। এরপর ধীরে ধীরে স্ট্যান্ডআপ কমেডির জগতে পা রাখেন তিনি। ইউটিউবের মাধ্যমে তাঁর প্রতিভা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে শুরু করে। নিজের রসবোধ, উপস্থাপনা এবং স্বতন্ত্র কৌতুকশৈলীর মাধ্যমে তৈরি করেন আলাদা পরিচিতি।

2vv-1
 

তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি তাঁর। বিভিন্ন সময়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন তিনি। এমনকি একটি মামলায় জেলেও থাকতে হয়েছিল তাঁকে।

আজকের পরিচিতি ও সাফল্যের আড়ালে তাই লুকিয়ে রয়েছে এক কঠিন শৈশবের গল্প। আট বছর বয়সে দৈনিক ১০-২০ টাকা উপার্জন থেকে শুরু করে বিনোদনজগতের পরিচিত মুখ হয়ে ওঠা—মুনাওয়ার ফারুকীর এই যাত্রাপথে সবচেয়ে বড় সঙ্গী ছিল তাঁর পরিশ্রম ও লড়াই করার মানসিকতা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর উদ্বোধন

১

দিলজিৎ দোসাঞ্জের চারটি গানে নিষেধাজ্ঞা, কেন আপত্তি প্রশাসনের

২

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৩

গোপালগঞ্জে ১৫ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক

৪

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ‘রোকযানা’খ্যাত শিল্পী শেখ সাহেদ

৫

এনভিডিয়ার নতুন নির্বাহী কোলেট ক্রেসের সামনে কঠিন সময়

৬

কে এই কোলেট ক্রেস, যাঁর হাতে যাচ্ছে এনভিডিয়ার নেতৃত্ব

৭

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি: রাষ্ট্রপতি

৮

এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প

৯

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

১০

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বড় ধরনের বিপর্যয়, ৯ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাহত এআই সেবা

১১

ইরানে ফের যুদ্ধ শুরুর প্রশ্নে ‘চরম বাগবিতণ্ডা’ ট্রাম্প-নেতানিয়াহুর, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।