এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প

এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ কিংবা তাদের বাণিজ্যিক জাহাজ ইরানের হামলার হুমকিতে পড়লে যেকোনো সময় দেশটিতে আবারও সামরিক অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনী। এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে কোনো হুমকি তৈরি হলে সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রে তাঁর কোনো দ্বিধা নেই। পরিস্থিতির প্রয়োজন হলে এখনই অভিযান শুরু করা সম্ভব।

সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র ও তাদের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগে তিনি দ্বিধা করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘কোনো দ্বিধা নেই। যদিও আমরা বিষয়টি বেশ ভালোভাবেই সামাল দিচ্ছি, তবে পরিস্থিতি অন্য দিকে মোড় নিলে অবশ্যই পদক্ষেপ নেব। এমনকি এখন, এই মুহূর্তেই তা করতে পারি।’

গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হয়নি দাবি করে ট্রাম্প আরও বলেন, পারস্য উপসাগরের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

সাক্ষাৎকারে ইরানের বর্তমান শাসনব্যবস্থা নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাতে দীর্ঘ সময় প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র কত দিন অবরোধ বজায় রাখবে।

জবাবে ট্রাম্প বলেন, ইরানের শাসনব্যবস্থা এমনিতেই ভেঙে পড়ছে। দেশটির গণমাধ্যমে যে পরিস্থিতির কথা তুলে ধরা হচ্ছে, বাস্তব অবস্থা তার সম্পূর্ণ বিপরীত।

তিনি দাবি করেন, ইরানে মূল্যস্ফীতির হার ৩০১ শতাংশে পৌঁছেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং সরকার সামরিক বাহিনীর সদস্যদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে। তাঁর ভাষায়, দেশটির সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে।

এ সময় ট্রাম্পকে আরও প্রশ্ন করা হয়, ২০২৯ সালের জানুয়ারিতে তাঁর প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরও যদি ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় টিকে থাকে, তবে সেটি তাঁর প্রেসিডেন্সির ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে কি না।

জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ‘হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে।’

এদিকে ট্রাম্পের এই সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা পরই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার ভোরে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা একাধিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটির কয়েকটি রাডার ডোম সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঘাঁটির বিভিন্ন স্থাপনাতেও ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়নি ইরান। শুক্রবারের হামলার মধ্য দিয়ে সেই বিরতির অবসান ঘটল।

সূত্র: আনাদোলু এজেন্সি, আলজাজিরা ও রয়টার্স


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর উদ্বোধন

১

দিলজিৎ দোসাঞ্জের চারটি গানে নিষেধাজ্ঞা, কেন আপত্তি প্রশাসনের

২

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৩

গোপালগঞ্জে ১৫ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক

৪

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ‘রোকযানা’খ্যাত শিল্পী শেখ সাহেদ

৫

এনভিডিয়ার নতুন নির্বাহী কোলেট ক্রেসের সামনে কঠিন সময়

৬

কে এই কোলেট ক্রেস, যাঁর হাতে যাচ্ছে এনভিডিয়ার নেতৃত্ব

৭

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি: রাষ্ট্রপতি

৮

এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প

৯

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

১০

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বড় ধরনের বিপর্যয়, ৯ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাহত এআই সেবা

১১

ইরানে ফের যুদ্ধ শুরুর প্রশ্নে ‘চরম বাগবিতণ্ডা’ ট্রাম্প-নেতানিয়াহুর, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।