সয়াবিন তেলের দাম বাড়ল

দেশের বাজারে বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা। পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেলের দাম ৯২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানান তিনি।

গত ১৩ এপ্রিল রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল। তবে সরকারের সিদ্ধান্ত না আসায় ওই দাম কার্যকর হয়নি।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে ঢুকে পড়ল ৫০ হাজার মানুষ, নিহত বেড়ে ১৮

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জনকে উদ্ধার

সরিষার মধ্যে ভূত আছে, তাড়াতে পারবে না এই সরকার: বিরোধীদলীয় নেতা

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

ফেনী সীমান্তে বিজিবির যৌথ অভিযান, ইয়াবা উদ্ধার

রাজধানীর ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি

গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১০

দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম

১১

ক্যানসারের চিকিৎসায় আইস থেরাপি, ভক্তদের সতর্ক করলেন হিনা খান

১২