হাসপাতালে সোনিয়া গান্ধী

ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দেশটির রাজধানী নয়াদিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে মোট তিনবার হাসপাতালে ভর্তি করা হলো ৭৯ বছর বয়সী রাজ্যসভার এই সদস্যকে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে, সোনিয়া গান্ধীর ছোট একটি অস্ত্রোপচারের জন্য গুরুগ্রামের ‘মেদান্ত- দ্য মেডিসিটি’ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তার বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা চলছে।

এর আগে, গত মার্চ মাসে প্রচণ্ড জ্বর নিয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় পরীক্ষায় শরীরে সিস্টেমিক ইনফেকশন ধরা পড়ে এবং অ্যান্টিবায়োটিক দিয়ে তার চিকিৎসা করা হয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তখন তাকে কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।

তারও আগে রুটিন চেকআপের জন্য তাকে একই হাসপাতালে ভর্তি করা হয় এবং একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছিল।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে হাসপাতালের একটি সূত্র বলেছে, সোনিয়া গান্ধী দীর্ঘস্থায়ী কাশির সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত বিরতিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসতে হয়।

২০২৫ সালের ডিসেম্বরে ৭৯ বছরে পা দিয়েছেন বর্ষীয়ান দেশটির এই রাজনীতিবীদ।

 

সূত্র: এনডিটিভি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

১

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৪

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

৫

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

৬

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

৭

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

৮

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৯

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

১০

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১১

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

১২