সিরাজগঞ্জ এক্সপ্রেস বন্ধ ট্রেন, চালু হলো আবার

শুক্রবার ভোর ৬ টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়

উত্তর বঙ্গের প্রবেশ দ্বার সিরাজগঞ্জ জেলার ট্রেনটি দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঢাকা সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস।

শুক্রবার ভোর ৬ টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পুনরায় ট্রেন চালু উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রেন চালুর আন্দোলনের সমন্বয়ক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্য নেতৃবৃন্দ। 

প্রথম দিনেই সিরাজগঞ্জ  বাজার স্টেশন থেকে যাত্রীরা ঢাকায় যেতে পেরে  উচ্ছ্বাসিত সিরাজগঞ্জবাসী।

জানাযায়,গত ৪ আগস্ট সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়। এরপর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিপ্লব সাধিত হওয়ার পর ব্ন্ধ ট্রেন চালু করার দাবিতে আন্দোলনে করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে ঝাপিয়ে পড়েন আন্দোলনে। ট্রেন চালুর দাবিতে লাগাতার সভা সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানসহ নানা দফতরে দৌড় ঝাপের পর অবশেষে সিরাজগঞ্জবাসীর দাবীতে ট্রেনটি আবার চালু করেন রেল কতৃপক্ষ।

এদিকে, আজ ভোর ৬টায় সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আনুষ্ঠানিকভাবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেন ছাড়ার সময় উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেন চালুর দাবিতে আন্দোলনের সমন্বয়ক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু।

এ সময় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি হারুন অর রশিদ খান হাসান। জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিক সরকার, শহর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুন, অর্থ সম্পাদক নূরুল ইসলাম রইসী, দফতর সম্পাদক এনামুল হক, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২