৩ মাস পর পুনরায় চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

সংগৃহিত

৩ মাস বন্ধ থাকার পর ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর।  সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্টদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এবিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ।

এর আগে, সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পশ্চিম) এর পক্ষে ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (পশ্চিম) মোসা. হাসিনা খাতুন স্বাক্ষরিত এক পত্রে ট্রেন পুনরায় চালুকরণের এই নির্দেশনা দেওয়া হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ১৫ নভেম্বর থেকে আগের নিয়মেই সিরাজগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করবে। এই সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে কিছু নতুন যন্ত্রাংশ যুক্ত ও সরঞ্জামগুলো আংশিক মেরামত করা হবে। তবে শহীদ এম মনসুর আলী স্টেশন সম্পূর্ণ ঠিক করতে আরেকটু সময় লাগবে।

তিনি আরও বলেন, আগে বাজার স্টেশন থেকে টিকিট অনলাইনে কেনার ব্যবস্থা ছিল না। বাজার স্টেশনে আগুন দেওয়ার ঘটনায় ট্রেনের সব টিকিট পুড়ে গেছে। এমতাবস্থায় ১৫ তারিখ থেকে চলাচল শুরু করতে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেসের টিকিট এখন থেকে অনলাইনে পাওয়া যাবে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব শহীদ এম মনসুর আলী স্টেশনও পরিপূর্ণভাবে চালু করতে।

এদিকে স্টেশন দুইটি মেরামত ও ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে স্মারকলিপি প্রদান, সভা-সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। পুনরায় এই ট্রেন চালুর মূল নায়ক হিসেবে তাকেই দেখছেন সিরাজগঞ্জবাসী। এতে সহযোগিতা করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২