জীবননগর সীমান্ত এলাকায়  শুটারগান ও গুলি উদ্ধার 

ছবি সংগৃহীত।

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একটি ওয়ান শুটারগান ও বারুদ বিহিন এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড ‍বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও গুলি  উদ্ধার করে মহেশপুর  ৫৮ বিজিবি সদস্যরা। 

রাত সাড়ে নয়টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক ও উপ অধিনায়ক আবু হানিফ মোঃ সিহানুক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ আছর আলীর বাঁশ বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে চোরাচালন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি দেশী তৈরী পিস্তল (ওয়ান শুটারগান) এবং বারুদ বিহীন ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানান, আটককৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২