শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি হেফাজতে

ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, আটক করার পর শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি তাদের হেফাজতে রয়েছেন।

পরবর্তীতে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ভোরে এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। সুনির্দিষ্ট মামলায় তাঁকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিন পর, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং টানা এ পদে বহাল ছিলেন।

জুলাই গণ–অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

মামলাটি রংপুর মহানগর কোতোয়ালি আমলি আদালতে করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২