শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।  বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেশের মধ্যে থাকা ৫৭ হাজার কোটি টাকার এবং বিদেশ থেকে ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। দেশ থেকে যে সম্পদ চুরি হয়ে গেছে তা উদ্ধারের চেষ্টা চলছে। বছরের শেষ নাগাদ এ বিষয়ে সুখবর মিলবে বলেও জানান তিনি।  

এক প্রশ্নের জবাবে বিএফআইইউ প্রধান বলেন, সন্দেহজনক হলেই ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এমন কেউ করে থাকলে সেটাও সামনে আসবে। ঐ সরকারের সময়ে শেখ হাসিনার পরিবার এবং এস আলম, নাবিল, বেক্সিমকো ১০ শিল্প গ্রুপের অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থপাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত দল কাজ শুরু করে।

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে এরই মধ্যে সম্পদ জব্দ ছাড়াও মামলা, বিদেশ থেকে সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি সহায়তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিম্বা: এক মায়াবী সুরের বাদ্যযন্ত্র

১

অপরাজিতা ফুল ও নীল চা: স্বাস্থ্যগুণ, উপকারিতা ও প্রস্তুতপ্রণালী

২

এই দিনে দেশ ছাড়েন এস কে সিনহা, কানাডা থেকে বললেন, ‘আমি ভাসমান’

৩

ডেঙ্গুতে আজ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

৪

এনসিপির কয়েকজন শীর্ষ নেতার পদে ‘পরিবর্তন আসছে’

৫

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি: সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা

৬

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

৭

জেল-রিমান্ড পেরিয়ে সাত মাস পর ফিরছেন জাহের আলভী

৮

২১ ঘণ্টা পরও ভবনে ধোঁয়া, ভেঙে পড়ছে কাঁচ

৯

দুর্যোগ প্রশমন দিবসে জুড়ীতে সচেতনতামূলক র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেয়ার ঘোষণা সরকারের

১১

কাজী নজরুল ইসলাম: শৃঙ্খল ভাঙার গান ও এক অসাম্প্রদায়িক আধুনিকতার ইশতেহার

১২