টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন শান্ত

ছবি সংগৃহীত।

টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রবাত জয়াসুরিয়ার বলকে সুইপ করে ২ রান নিয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান প্রথম টেস্টে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক। এদিকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও রয়েছেন সেঞ্চুরির দোরগোড়ায়, ফিরে পেয়েছেন ফর্মের ছোঁয়া।

মঙ্গলবার (১৭ জুন) গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।  

টাইগারদের স্কোরবোর্ডে ২৩৪ রান, উইকেট গেছে ৩টি। শান্ত ১০১ রানে অপরাজিত, মুশফিক ৮৬ রানে ক্রিজে। দুজন গড়েছেন ১৮৯ রানের দুর্দান্ত জুটি।

দলের শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ০ রানে বিদায় নেন এনামুল হক বিজয়। দলীয় ৩৯ রানে ফিরে যান সাদমান ইসলাম (১৪)। এরপর মুমিনুল হকের ২৯ রানের ইনিংস থামে ৪৫ রানে। থারিন্দু রত্নানায়েকের ঘূর্ণিতে পরপর উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এই বিপর্যয়ের মাঝেই অভিজ্ঞতার পরিচয় দেন শান্ত ও মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে দুজনই প্রথমে ইনিংস মেরামতের কাজ করেন, পরে ছন্দে ফেরেন। মধ্যাহ্ন বিরতিতে দলের সংগ্রহ ছিল ৯০/৩। এরপর ফিফটি পূর্ণ করেন দুজনই, চা বিরতির আগেই পার করেন ১৩৭ রানের জুটি। 

চা বিরতির পর শান্ত পূর্ণ করেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। তার আগের শতকটি এসেছিল ২০২৩ সালের নভেম্বরে, সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর টানা ১১ টেস্টে ফিফটি পেলেও শতক পাননি।

অন্যদিকে মুশফিকের জন্য এটি হতে পারে বহু প্রতীক্ষিত সেঞ্চুরি। ২০২৩ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের ইনিংসের পর টানা সাত টেস্টে ফিফটি না পাওয়ার হতাশা ভোলাতে চলেছেন অভিজ্ঞ ব্যাটার। এদিন তিনি ব্যাটিং করছেন পুরনো মেজাজে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই চক্রে তলানিতে থাকলেও এবার শুরুটা ভালো করতে চায় বাংলাদেশ। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২