সরকারকে মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য পুনরুদ্ধারের আহ্বান রুহিনের

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি আজকে আস্ফালন করছে। আমরা দেখতে পাচ্ছি, বিগত অন্তর্বর্তী সরকারের সময় মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্যের প্রতি আক্রমণ চালানো হয়েছে।’ আজ বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুহিন হোসেন বলেন, ‘২৬ মার্চ যখন আমরা এই দিবসটি পালন করতে আসছি, আমরা দেখছি এ ক্ষেত্রে উগ্র দক্ষিণপন্থী শক্তির উত্থান। আমাদের প্রত্যাশা, আজকের এই দিবসে দাঁড়িয়ে যাঁরা ক্ষমতায় আছেন, যাঁরা মুক্তিযুদ্ধের কথা বলেন, তাঁরা মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নেবেন। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে দমনে ভূমিকা পালন করবেন।’

অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখন পর্যন্ত অধরা রয়ে গেছে বলে মন্তব্য করেন সিপিবির সাবেক এই সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘স্বাধীনতার এত বছর পর গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা যা আজকে দেখছি, তা হলো স্বাধীনতাবিরোধী শক্তির উত্থান। আমরা দেখছি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়নি। অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখন পর্যন্ত অধরা রয়ে গেছে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

১

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৪

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

৫

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

৬

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

৭

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

৮

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৯

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

১০

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১১

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

১২