এনসিপির মনোনয়নপত্র নিলেন রিকশাচালক সুজন

ছবি: সংগৃহীত ।

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতে দু’হাত তুলে স্যালুট- মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠেন রিকশা চালক সুজন। এবার সেই সুজনই আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র নিলেন তিনি।

রিক্সাচালক সুজন বলেন, অনেকে এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। আমি রিকশাচালক হয়ে কেনো সংসদে যেতে পারবো না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সাধারণ মানুষের কাছে সুজন হয়ে উঠেছিলেন আন্দোলনের প্রতীক। অনেকে তাকে “মানুষের রাজনীতি”র নতুন মুখ হিসেবেও দেখেছেন।

তার মনোনয়নপত্র কেনার ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনেও হালকা আলোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন, জুলাই বিপ্লবের জন্ম দেয়া সাধারণ মানুষের প্রতিনিধিত্ব এবার হয়তো নির্বাচনের পথেও দেখা যাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২