শান্ত-মুশফিকের ব্যাটে সিলেটকে হারাল রাজশাহী

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। 

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পারভেজ হোসেন ইমনের লড়াকু ফিফটিতে সিলেট টাইটান্সের দেয়া বড় লক্ষ্য সহজেই টপকে যায় রাজশাহী ওয়ারিয়র্স।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের দারুণ হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটের দাপুটে জয়ে বিপিএল মিশন শুরু করল রাজশাহী।

সিলেটের দেয়া ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শান্ত-মুশফিকের অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটি রাজশাহীকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় রাজশাহী। দলীয় ৫০ রানের মাথায় আউট হন সাহিবজাদা ফারহান (২০)। 

তৃতীয় উইকেটে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গী করে  শুরু করেন অধিনায়ক শান্ত। ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন তিনি।

বিশেষ করে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে বাউন্ডারির বন্যায় ভাসিয়ে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি। এটি বিপিএল ক্যারিয়ারে শান্তর দ্বিতীয় শতক। 

শেষ পর্যন্ত ১০টি চার ও ৫টি ছক্কায় ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যপ্রান্তে সমান তালে ব্যাট চালিয়ে ৩১ বলে ৫১ রান করেন মুশফিক।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রনি তালুকদার এবং সাইম আইয়ুবের ব্যাটে ভালো শুরু পায় সিলেট। সাইম ১৫ বলে ২৮ রান করে বিনুরা ফার্নান্দোর শিকার হন। এরপর হযরতউল্লাহ জাজাই ২০ রান করে সন্দীপ লামিচানের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন।

ওপেনার রনি তালুকদার ৪১ রান করে আউট হলেও শেষ দিকে মাঠ মাতান পারভেজ হোসেন ইমন। ৫টি ছক্কা ও ৪টি চারে ৩৩ বলে অপরাজিত ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। আফিফ হোসেনের ১৯ বলে ৩৩ রানের ক্যামিওতে ভর করে ১৯০ রানের বিশাল পুঁজি পায় সিলেট টাইটান্স। রাজশাহীর হয়ে সন্দীপ লামিচানে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট টাইটান্স: ১৯০/৫ (২০ ওভার); ইমন ৬৫*, আফিফ ৩৩; লামিচানে ২/৩৮।

রাজশাহী ওয়ারিয়র্স: ১৯১/২ (১৮.৪ ওভার); শান্ত ১০১*, মুশফিক ৫১*; খালেদ ১/৩০।

ফল: রাজশাহী ওয়ারিয়র্স ৮ উইকেটে জয়ী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২