সলঙ্গায় খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্থতায় কামনায় দোয়া মাহফিল

সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ( ২৬ মার্চ) বাদ আছর সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধুবিল আয়েশা ফজলার উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী শহীদ ছাত্র-জনতা, পতিত শেখ হাসিনা সরকারের আমলে গুম ও খুনের শিকার ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন মহর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য রাহিদ মান্নান লেলিন,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মেহেদী আফজাল পারভেজ,সলঙ্গা থানা যুবদলের সাবেক আহবায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল হাসান পাপন, ৩ নং ধুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন ইউনিয়নের বিএনপির কর্মী ও শতশত রোজাদার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২