ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পর্তুগাল

ছবি: সংগৃহীত ।

ইউরোপের দেশ পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসবে বলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পর্তুগালের মন্ত্রণালয়ের জানিয়েছে, জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনের আগে এই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন যে, দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর মধ্যে পর্তুগাল পূর্বে সতর্ক অবস্থান নিয়েছিল। গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থি সরকার, আয়ারল্যান্ড ও নরওয়ে ইতিমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে স্পেন অন্যান্য ইইউ দেশগুলোকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের মধ্যে মাত্র কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে কিছু সাবেক কমিউনিস্ট দেশ, সুইডেন ও সাইপ্রাস।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২