চট্টগ্রামে ঈদ জামাতে এক কাতারে বিভিন্ন দলের রাজনীতিক নেতা

ছবি: সংগৃহীত ।

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে অংশ নেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি ও জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।

আজ সকাল ৮টায় প্রথম জামাতে খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী ইমামতি করেন। সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাতেও মাওলানা হাফেজ মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী নামাজ পড়ান।

জামাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, “সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ধরে রাখা দরকার। দারিদ্র্য ও বৈষম্য দূর করে সবাই মিলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

জমিয়াতুল ফালাহ মসজিদে দুই জামাতে প্রায় ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করেন। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সিসিটিভি, আলোকসজ্জা ও তিনটি ফটক ব্যবস্থা রাখা হয়েছিল। বৃষ্টির সম্ভাবনার কারণে প্যান্ডেলের ওপর ত্রিপল দেওয়া হয়।

চট্টগ্রামের অন্যান্য স্থানে যেমন লালদীঘি শাহি জামে মসজিদ, হজরত শেখ ফরিদ চশমা ঈদগাহ মসজিদ ও জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশ: ববি হাজ্জাজ

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

যুদ্ধের চাপ,রাজনৈতিক অস্থিরতা-ইসরায়েল ছাড়ছেন হাজারো মানুষ

জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ, ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করল ছাত্রদল

৬ আগস্ট থেকে সাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

অতিরিক্ত বিদ্যুৎ বিল;গুজব নাকি বাস্তবতা?

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

শেষ মুহুর্তে বদলে গেলো সিদ্ধান্ত!ইউক্রেনে হামলা করল না ইরান

১০

সমকামিতা কি জন্মগত নাকি পরিবেশের প্রভাব?

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

১২