সাতক্ষীরায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি সংগৃহিত।

সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ কনস্টেবল অনুপম ঘোষের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, আত্মহত্যায় মৃত্যু। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে এএসআই জাহিদ পরিচয়ে এক ব্যক্তি সাতক্ষীরা সদর হাসপাতালে অনুপমকে ভর্তি করে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। 

মৃত অনুপম কুমার ঘোষ (২৬) কনস্টেবল পদে ছিলেন। তিনি বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালী গ্রামের আশীষ কুমার ঘোষের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। ডিউটি শেষে গতকাল শনিবার রাত ২টার দিকে বাসায় ফেরেন। পরে ভোর ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোর রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মারুফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর থাবায় আরও ৭ প্রাণহানি, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা

জামালপুরে অবৈধ শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, রোগী সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন

চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

‘ভুয়া ওয়ার্ক পাস’ চক্র: মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

আড়াই লাখ কোটি টাকায় হবে আরও তিন মেট্রোরেল, একনেকে অনুমোদন

ক্লিন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন: অতিরিক্ত প্রেস সচিব

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

১০

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

১১

৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

১২