‘সৎ-নিরপেক্ষ-দক্ষ’ ওসির খুঁজে পুলিশ সদরদপ্তর

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদের জন্য সৎ, নিরপেক্ষ ও দক্ষ পরিদর্শক খুঁজছে পুলিশ সদরদপ্তর। উপযুক্তদের মধ্যে থেকে তাদের নাম জমা দিতে বলা হয়েছে। 

ডিএমপি কমিশনার, বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক ও অপরাধ তদন্ত বিভাগের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) আওলাদ হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার স্বার্থে প্রতিটি থানায় যোগ্য ও নিরপেক্ষ অফিসার ইনচার্জ নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন কমিশনের নির্দেশ যথাযথভাবে পালনের জন্য থানা প্রধানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন দায়িত্ব পালনের উদ্দেশ্যে বিভিন্ন রেঞ্জের জেলার থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়নের জন্য বিভিন্ন ইউনিটে কর্মরত সৎ, নিরপেক্ষ ও প্রশাসনিক কাজে দক্ষ গুণসম্পন্ন পুলিশ পরিদর্শকদের তালিকা প্রস্তুত করে পারসোনেল ম্যানেজমেন্ট-২ শাখায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২