নিরপেক্ষ নির্বাচন দিতে না পারলে জনগন ক্ষমা করবে না - শায়েখে চরমোনাই

ভোলায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শায়েখে চরমোনাই

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারলে নতুন নির্বাচন কমিশনকে দেশের জনগণ কখনোই ক্ষমা করবে না বলে হুঁশিয়ার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নতুন নির্বাচন কমিশনের প্রধানকে (সিইসি) উদ্দেশ করে শায়েখে চরমোনাই বলেন, যদি ভালো একটি নির্বাচন উপহার দিতে না পারেন, তাহলে দেশের জনগণ কখনই আপনাকে ক্ষমা করবে না। দেশের জনগণ নিরপেক্ষ, নির্দলীয় ও গ্রহণযোগ্য একটি নির্বাচন চায়। যে নির্বাচনে প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য নতুন সিইসিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করুন, যাতে নির্বাচনে প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পছন্দমতো প্রার্থীকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করতে পারে। এমন এটি নির্বাচনের ব্যবস্থাই কমিশনকে করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলনের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ওবায়েদুর রহমান বিন মোস্তফা, ভোলা উত্তর শাখার সভাপতি আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি তরিকুল ইসলাম প্রমুখ। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২