ভারত বাংলাদেশে নজর দিলে শক্ত হাতে জবাব দেবে পাকিস্তান

ছবি : সংগৃহীত।

ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এলে সামরিকভাবে জবাব দেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের এক যুবনেতা। একইসঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়ে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলের প্রস্তাবও তুলে ধরেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানি নামের ওই যুব নেতা বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে—পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়।’

উসমানী বলেন, বাংলাদেশে যদি ভারত ‘অখণ্ড ভারত’ চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।

তিনি এসময় বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান। উসমানি বলেন, ‘আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত।’

তবে উসমানির এসব বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের হলেও, এখন পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশের সরকারিভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতও এই বিষয়টি নিয়ে কিছু বলেনি। 

বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে। কূটনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারেও বলে মত বিশ্লেষকদের। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২