চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উর্দু ভাষা বিভাগ খোলার প্রস্তাব পাকিস্তান হাইকমিশনারের

ছবি সংগৃহিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উর্দু ভাষা বিভাগ খোলার প্রস্তাব করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রস্তাব দিয়েছেন। 

সোমবার সকাল সাড়ে দশটায় উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতারের অফিসে পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের এই সাক্ষাৎ হয়। বাকি সদস্যরা হলেন, পাকিস্তান হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্তি জাইন আজিজ এবং পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর কামরান ধাঙ্গল। 

এসময় চবি উপাচার্যকে পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উর্দু বিভাগ খোলার প্রস্তাব দেন। চবি উপাচার্য উত্তরে সৈয়দ আহমেদ মারুফকে করাচিতে বাংলা বিভাগ চালু করার প্রস্তাব দেন। 

সাক্ষাৎকালে চবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ে পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পাকিস্তানের হাইকমিশনারের সাথে চবি উপাচার্যের সৌজন্য সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম,পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী, রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহফুজুল হক  একই বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম নিয়াজ উদ্দিন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর থাবায় আরও ৭ প্রাণহানি, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা

জামালপুরে অবৈধ শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, রোগী সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন

চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

‘ভুয়া ওয়ার্ক পাস’ চক্র: মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

আড়াই লাখ কোটি টাকায় হবে আরও তিন মেট্রোরেল, একনেকে অনুমোদন

ক্লিন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন: অতিরিক্ত প্রেস সচিব

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

১০

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

১১

৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

১২