পাবনা আইনজীবী সমিতির নির্বাচন ৩টি প্যানেলে প্রার্থী ৩৯ জন

আগামীকাল ১৬ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী পাবনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন প্রার্থী। 

আলহাজ্ব মির্জা আজিজুর রহমান ও মলয় কুমার দাস রায়ের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ, খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ও মাহবুবুল আলম কাজী আলমের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং আব্দুল হামিদ ও সুলতান মাহমুদ খান এহিয়ার নেতৃত্বাধীন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ এই নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছে। 

আলহাজ্ব মির্জা আজিজুর রহমানকে সভাপতি ও মলয় কুমার দাস রায়কে সম্পাদক করে গঠিত প্যানেলের সহ সভাপতি দু'জন হলেন শহিদুল ইসলাম বিশ্বাস রঞ্জু ও মতিয়ার রহমান বাহেজ। 

এ প্যানেলের অন্যরা হলেন, মঞ্জুর আলম বিশ্বাস (কোষাধ্যক্ষ), সাখাওয়াত হোসেন সোহেল (যুগ্ন সম্পাদক উন্নয়ন), রকিবুল ইসলাম শিপন (যুগ্ন সম্পাদক লাইব্রেরি), দীপক কুমার রায় দীপু (যুগ্ন সম্পাদক সংস্কৃতি), আজিম উদ্দিন লিটন (অডিটর), সদস্যবৃন্দ হলেন, শামীমা আফরোজ সীমু, শিশির কুমার সরকার, দেলোয়ারা খাতুন প্রিয়া এবং আব্দুল্লাহ আল মহিউদ্দিন রুপন।

এদিকে খন্দকার মাকসুদুর রহমান মাসুদকে সভাপতি ও মাহবুবুল আলম কাজী আলমকে সম্পাদক করে গঠন করা প্যানেলের সহ সভাপতি দু'জন হলেন, সামসুদ্দোহা জামি ও রেজাউল করিম ছালাম। 

এ প্যানেলের অন্যরা হলেন, মাসুদ আলম লিটন (কোষাধ্যক্ষ), আজিজা তামান্না স্বর্ণা (যুগ্ন সম্পাদক উন্নয়ন), মনিরুজ্জামান মিজান (যুগ্ন সম্পাদক লাইব্রেরি), শাহেদুল আলম শোভন (যুগ্ন সম্পাদক সংস্কৃতি), আশরাফুর রহমান সুমন (অডিটর), সদস্যবৃন্দ হলেন, ওবায়দুর রহমান মিলন, সোহেল রানা, আল মুন্তাসিম নবী লিকু ও আকরাম হোসেন। 

অপরদিকে আলহাজ্ব আব্দুল হামিদ পি.কে. কে সভাপতি ও সুলতান মাহমুদ খান এহিয়াকে সম্পাদক করে গঠিত প্যানেলের সহ সভাপতি দু,জন হলেন গোলাম রব্বানী ও মতিয়ার রহমান। 

এ প্যানেলের অন্যরা হলেন, আব্দুল আওয়াল জোয়াদ্দার (কোষাধ্যক্ষ), ইমামুল হক ফারুক (যুগ্ন সম্পাদক উন্নয়ন), রেজাউল করিম (যুগ্ন সম্পাদক লাইব্রেরি), মাহফুজ ইলাহী (যুগ্ন সম্পাদক সংস্কৃতি), খন্দকার শাহ আলম স্বপন (অডিটর)। সদস্যবৃন্দ হলেন, মঞ্জুর কাদের মুন্না, আব্দুর রহিম, মাজেদুল ইসলাম ও রহিমা খাতুন। 

রোববার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ভোট দেবেন সমিতির ৪২০ জন সদস্য ভোটার। আর এই নির্বাচনে সমিতির প্রবীণ সদস্য বিজ্ঞ আইনজীবী আব্দুর রহিম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। তাকে সহযোগিতা করবেন আরো তিনজন আইনজীবী। সুন্দর শান্তিময় ও সৌহার্দ্যপুর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন সমিতির সদস্যবৃন্দ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ হাজার মানুষকে বিদেশে পাচার, ভুয়া প্রতিষ্ঠানের হোতা আরজু গ্রেপ্তার

১

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯

২

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

৩

অক্টোবরে এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি: বিমানমন্ত্রী

৪

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

৫

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

৬

আস্থার ভাঙা দেয়াল: ঘরে ও বাইরে সন্তান সুরক্ষার উপায়

৭

৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

৮

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী

৯

শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে বৃহস্পতিবার

১২