কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চায় পবিপ্রবির শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) দক্ষিণবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় ও দেশের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। পবিপ্রবির আইনে উল্লেখ না থাকলেও বিধিমালায় রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (পাকসু)-এর গঠনতন্ত্র। তবে ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী পাকসু নির্বাচনের দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেয়া হয়নি।

দেশের অন্যান্য উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে, আর কিছু বিশ্ববিদ্যালয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। অথচ পবিপ্রবির বিধিমালার ক্রমিক ১১-এর ১৩৯ থেকে ১৫৫ পৃষ্ঠা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ (পাকসু) ও হল সংসদের বিস্তারিত গঠনতন্ত্র উল্লেখ থাকলেও গত ২৪ বছরেও এখানে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

প্রতিবছর ভর্তি ফি ও সেমিস্টার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদ ও হল সংসদের জন্য নেয়া হয় মোটা অঙ্কের টাকা, তবে এ অর্থের ব্যয় নিয়ে রয়েছে ব্যাপক অস্পষ্টতা। টিএসসিতে ছাত্র সংসদের জন্য বরাদ্দ একটি বড় কক্ষ ২০১৫ খ্রিষ্টাব্দের ৫ আগস্ট পরবর্তীকালে অন্য এক সংগঠনের নামে বরাদ্দ দেয়া হয়। যা প্রশাসনের গড়িমসি ও উদাসীনতার স্পষ্ট প্রতিফলন।

সম্প্রতি ‘পবিপ্রবিয়ান’ ফেসবুক গ্রুপে পরিচালিত এক গণভোটে অংশ নেন প্রায় দুই হাজার শিক্ষার্থী। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী ‘আমরা পাকসু চাই’ এই দাবির পক্ষে ভোট দেন।

তৎকালীন শিক্ষার্থীদের এই দাবির প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে যায়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়েও হবে।  

উপাচার্যের এমন আশ্বাসের পর ছাত্র সংসদ নিয়ে আগ্রহ বাড়ে শিক্ষার্থীদের। তবে পরবর্তীতে এ বিষয়ে উপাচার্যের আর কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া দেখা যায়নি।

আইন ও ভূমি প্রশাসন অনুষদের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী শামীমা সুলতানা এলেন বলেন, পাকসু হওয়াটা অত্যন্ত জরুরি। এতে ভবিষ্যতে কোনো একক পক্ষের আধিপত্য থাকবে না। আমরা পাকসু চাই- অনুসরণ নয়, দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এখন সময় এসেছে অনলাইন দাবির বাইরে এসে সরাসরি অবস্থান জানানোর। 

কৃষি অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল ওয়াদুদ বলেন, পবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ের পথ খুলে দেবে। দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই নির্বাচন হয়েছে। তাই দ্রুত পাকসু নির্বাচনের জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করছি। 

পবিপ্রবি শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জান্নাতীন নাঈম জীবন বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবি। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কার্যকর ছাত্র সংসদ থাকা জরুরি। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ও তফসিল ঘোষণা করবে। 

পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল বলেন, আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই। বাকিটা প্রশাসনের ওপর নির্ভর করছে। 

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমি ঢাকায় জরুরি কাজে ব্যস্ত আছি এবং এ বিষয়ে আপাতত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলতে পারবেন। 

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইখতিয়ার উদ্দিন বলেন, প্রশাসন এখনো এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি এবং কোনো প্রক্রিয়া শুরু করেনি। আমি উপাচার্যের নির্দেশে কাজ করি। তিনি নির্দেশ দিলে তখনই এ বিষয়ে কার্যক্রম শুরু করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

১০

আজকের নামাজের সময়সূচি

১১

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

১২